×

জাতীয়

নওগাঁর ৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০২:০৩ পিএম

নওগাঁর ৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট, সাপাহার ও পত্নীতলা থানার সাত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোখলেছুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী।

সোমবার (৩ এপ্রিল) রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার তাকে করা হয়েছে। পরে ধামুরহাট থানা হেফাজতে নিয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) নওগাঁর আদালতে সোপর্দ করা হয়েছে।

মোখলেছুর রহমান উপজেলার আগ্রা দ্বিগুন বাজারের কাশিপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। সে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী ভোরের কাগজকে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাপাহার থানা, পত্নীতলা থানা, ও ধামুরহাট থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App