×

জাতীয়

এখনো মাঝে মাঝে আগুনের সূত্রপাত হচ্ছে, তবে নিয়ন্ত্রণে আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০১:৫৪ পিএম

এখনো মাঝে মাঝে আগুনের সূত্রপাত হচ্ছে, তবে নিয়ন্ত্রণে আছে

ছবি: ভোরের কাগজ

বঙ্গবাজারে মালামাল রাখার বা মজুদ করার নিয়ম পুরোপুরি মানা হয়নি। এখনো মাঝে মাঝেই দেখা যাচ্ছে একটু করে আগুনের সূত্রপাত হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। ছড়ানোর কোন শঙ্কা নেই।

বঙ্গবাজারে বুধবার (৫ এপ্রিল) সাংবাদিকদের ব্রিফিং করার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল সারাদিন সারারাত আমরা কাজ করেছি। এখনো প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আগুন একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। এখানে মালামালগুলো এমনভাবে গাদাগাদি করে রাখা হয়েছে যার কারণে এখানে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, এতো পরিমাণ ভারি মালামাল গাদাগাদি করে রাখার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অল্পতেই জিনিসগুলো বের করে নিয়ে আসতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। যার ফলে আমাদেরকে পরিবর্তন করে দিতে হচ্ছে এবং কাজ করতে সময় লাগছে। এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। ওখানে এখনো মাঝে মাঝেই দেখা যাচ্ছে একটু করে আগুনের সূত্রপাত রয়েছে। মালামাল রাখার যে ব্যবস্থা এখানে পুরোপুরি নেই এখন।

তিনি বলেন, মালামাল যেভাবে গাদাগাদি করে রাখা হয়েছে সেগুলো সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে। আগুনটা আমরা বাড়তে দিচ্ছি না। তবে এখনো ধোঁয়া আছে।

ফায়ার সার্ভিসের সদস্যদের আহতদের বিষয়ে তিনি বলেন, আমাদের আটজন সদস্য আহত হয়েছিলেন। তাদের দুইজন এখনো শঙ্কা মুক্ত নয়। আমরা খুবই মর্মাহত হয়েছি আপনাদের কাজ করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছি। আপনারা ধৈর্য্য ধরেন, যতটুকু আগুন রয়েছে সেটাও নির্বাপন করতে পারবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App