×

জাতীয়

গণভবনে গোপালগঞ্জের শাকসবজি-ফলমূল দেখলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০১:১৮ এএম

গণভবনে গোপালগঞ্জের শাকসবজি-ফলমূল দেখলেন প্রধানমন্ত্রী

বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলায় উৎপাদিত শাকসবজি ও ফলমূল নেড়েচেড়ে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকালে সেসব গণভবনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব জানিয়েছেন। প্রধানমন্ত্রীর শাকসবজি ও ফলমূল পরিদর্শনের কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ক্যাপশনে উল্লেখ করেন, বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হলে তা পরিদর্শন করেন তিনি।

এর আগে গত ৭ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরে ১২ মাসের আট-নয় মাসই পানির নিচে পড়ে থাকে। সেখানে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল উৎপাদন করে জমিগুলো চাষযোগ্য করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App