×

জাতীয়

নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম

নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে

ছবি: সংগৃহীত

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানান ধরনের জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমাদের নিজেদের মধ্যে ভেদাভেট ভুলে গিয়ে আগামী নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নৌকা মার্কা বিজয়ী করে সোনার বাংলা বাস্তবায়িত করবো এ প্রত্যাশা করি।

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বিশেষ অধিবেশনে এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

আবুল কালাম আজাদ বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের এই পার্লামেণ্টে বঙ্গবন্ধু বলেছিলেন, দুনিয়ার পার্লামেন্টের কনভেনশনে যেসব নীতিমালা রয়েছে সেগুলো আমরা মেনে চলতে চাই। এমন একটি পার্লামেন্টারী নীতিমালা ফলো করতে পারি তাতে যেন দুনিয়া আমাদের ফলো করতে পারে। আজই সাড়ে ৭ কোটি বাঙালি তাদের নিজেদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। এই পার্লামেন্ট তাদের সেই শাসনতন্ত্র দিচ্ছে।

তিনি আরো বলেন, আমি বহুবার বলেছি যে জাতি রক্ত দিতে শিখেছে তাদের কেউ দাবায়ে রাখতে পারে না। এটা প্রমাণ হয়েছে। শাসনতন্ত্রে মৌলিক অধিকার, জাতীয়তাবাদের গ্যারান্টি দেয়া হয়েছে, যারা শ্রমজীবী এই সব মানুষের অধিকার খর্ব করবে তাদের কাটেল করা হবে। তিনি বলেছিলে, ভবিষ্যৎ প্রজন্ম যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সমাজ বির্নিমান করতে পারে তাহলে আমার জীবন ও শহীদের রক্ত সার্থক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

উন্নয়নের নামে তামাশা সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদ, নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি

ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদ, নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App