×

জাতীয়

বিকেলে গ্রেপ্তার, সন্ধ্যায় মুক্ত বিএনপি নেতা মুক্তাদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৭:৫৩ পিএম

বিকেলে গ্রেপ্তার, সন্ধ্যায় মুক্ত বিএনপি নেতা মুক্তাদির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) বিকেল তিনটার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গেপ্তার করা হয়। সন্ধ্যার আগেই জামিনের কাগজপত্র দেখিয়ে মুক্ত হন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এই তথ্য জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে শনিবার বিকেলে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্যই শনিবার সিলেটে যান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App