×

জাতীয়

ভাড়াটিয়া হয়ে ওঠে বাড়ি দখলের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:৪৭ পিএম

ভাড়াটিয়া হয়ে ওঠে বাড়ি দখলের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: ভোরের কাগজ

ইন্টিগ্রা টেকনোলজি'র চেয়ারম্যান আব্দুল বাকি ভূঁইয়া ও তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) শামছুল হক তপু। সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিমের উত্তর বাড্ডার বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। এখন ভাড়া না দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

রবিবার (৯ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাড়ি দখলের অভিযোগের বিষয় তুলে ধরেন রেজাউল করিম।

তিনি বলেন, আব্দুল বাকি ভূঁইয়া ও তার ছেলে শামছুল হক তপু ২০১৩ সালের ১ মার্চ চ ৬৬/১/এ, উত্তর বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২ এর বাড়ির তিনটি ফ্লোর মাসিক ভাড়া হিসেবে গ্রহন করেন। এভাবে চলতে থাকাবস্থায় সর্বশেষ ২০১৯ সালের ৪ এপ্রিল ভাড়া চুক্তিমূলে পুনরায় ৩ বছরের বাড়ি ভাড়া নেয়। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ ১৫ হাজার টাকা। চুক্তি পরবর্তীতে নিয়মিত ভাড়া প্রদান করতে থাকাবস্থায় ২০২১ সালের মে মাসের পর থেকে তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ও কোনো প্রকার ভাড়া প্রদান না করিয়া অদ্যবধি আমার বাড়িতে অবস্থান করছে। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত ২৪ মাসের ভাড়া বকেয়া হয়েছে ৩০ লাখ টাকা।

গত বছর ৩ এপ্রিল চুক্তি মোতাবেক ভাড়ার মেয়াদ শেষ হয়। কিন্তু ভাড়াটিয়া অদ্যবদি ভাড়া ছাড়েনি। এমনকি ২০২১ সালের মে মাস থেকে ২০২৩ সালের এপ্রিল মাস সহ মোট ২৪ মাসের মাসিক ভাড়া ৩০ লাখ টাকা প্রদান করেনি। ভাড়াটিয়া ইন্টিগ্রা করপোরেশন ওই বাড়িটি দখলের একটি পায়তারা করতেছে।

রেজাউল করিম বলেন, আমি গত ৭ এপ্রিল সিঙ্গাপুর থেকে ঢাকায় আসি ও আমার বাড়িতে ডুকতে চাইলে ভাড়াটিয়া আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। বলে বাড়িটি নাকি তাদের এবং তারা নাকি বাড়িটি কিনে নিয়েছে।

এদিকে, এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি ইন্টগ্রা কর্পোরেশনকে নোটিশ করা হয় বলে জানান রেজাউল করিমের আইনজীবী আল-মামুন রাসেল।

তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন তারিখে ই-মেইলের মাধ্যমে বিষয়ে অবগত করার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহন করে নাই। যার পরিপ্রেক্ষিতে সিএমএম আদালতে ইন্টিগ্রা করপোরেশনকে বিবাদী করে একটি ফৌজদারী অপরাধের মামলা দায়ের করা হয়। মামলায় ইন্টিগ্রা কর্পোরেশনকে আদালত সমন ইস্যু করেন। কিন্তু তারপরও তারা আদালতে আসেস নাই। যার প্রেক্ষিতে আদালত আজকে (রবিবার) ইন্টিগ্রা কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল বাকি ভূঁইয়া ও ম্যানেজিং ডিরেক্টর শামছুল হক তপুর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিকে ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য প্রথম যুগ্ম জেলা জজ আদালত, ঢাকায় একটি ভাড়াটিয়া উচ্ছেদ মোকদ্দমা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App