×

জাতীয়

ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠক সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ পিএম

ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠক সোমবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (১০ এপ্রিল) ওয়াশিংটনে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

স্থানীয় সময় দুপুর দুইটায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে স্বচ্ছ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন গণমাধ্যমে জানিয়েছিলেন, বাংলাদেশে স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী ও তারা সব সময় এ বিষয়টি তুলে ধরে। উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ঢাকার দিক থেকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ অন্যান্য বিষয় গুরুত্ব পেয়ে থাকে। অপরদিকে মানবাধিকার, গণতন্ত্র, রোহিঙ্গা, আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেয়ার আহ্বানসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দেয় ওয়াশিংটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App