×

জাতীয়

জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এবার জবাব দেবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০১:৫০ পিএম

জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এবার জবাব দেবে

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এবার এর জবাব দেবে।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি সন্ত্রাসী হামলায় আহত নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করছে। আহত আবুল হোসেন নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, তাকে একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। তার পা দুটো ভেঙে দেয়, সত্যিকার অর্থে পুলিশ তাকে রক্ষা না করলে মেরেই ফেলতো। তাদের লক্ষ্যই ছিল হত্যা করা।

নাটোরে আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এর আগে সেখানে সাবেক মন্ত্রী দুলু সাহেবের ওপর হামলা করেছে। শুধু নাটোর নয়, পরবর্তীতে খুলনা, হবিগঞ্জ, নোয়াখালীসহ সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।

গত শুক্রবার ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে হামলা করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা মুখে এক কথা বলেন, আর কাজে করেন আরেকটা। তারা মুখে বলবেন গণতন্ত্রের কথা, ছাড় দেয়ার কথা। তারা ছাড় দেয়ার কে? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। আর যখনই এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে যাই, তখন তারা বল প্রয়োগ করে নির্যাতন করে, সন্ত্রাসী করে হত্যার চেষ্টা করবে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেপ্তার করবে। এটা কখনো এই দেশের মানুষ অতীতে মেনে নেয়নি, আগামীতেও নেবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App