×

জাতীয়

শেষ হলো সংসদের বিশেষ অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৫:০০ পিএম

শেষ হলো জাতীয় সংসদের বিশেষ অধিবেশন।

সোমবার (১০ এপ্রিল) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি সংসদের ২২তম এই অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অধিবেশন আহ্বান করা হয়েছিলো।

অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

১৯৭৩ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই দিনকে সামনে রেখে গত ৬ এপ্রিল থেকে জাতীয় সংদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাত এপ্রিল জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি। পরে ওই দিন জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ওপর ৬৩ জন সংসদ সদস্য মোট ১০ ঘণ্টা ২৩ মিনিট আলোচনায় অংশ নেন। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আনীত প্রস্তাব (সাধারণ) সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

ছুটির দিন শুক্রবার ও শনিবারসহ এবারের অধিবেশনে পাঁচ কার্যদিবসের ছিল। এই অধিবেশনে সাতটি বিল উত্থাপন করা হয়। তবে কোনো বিল পাস হয়নি। এতে প্রধানমন্ত্রীর জন্য ২০টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৪৯টি প্রশ্নসহ মোট ৪৬৯টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৬টি। অধিবেশনে উত্থাপনের জন্য আটটি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তিনটি রিপোর্ট উপস্থাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App