×

জাতীয়

মিরপুরে এসি বিস্ফোরণ, দগ্ধ ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম

রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) রাত সোয়া নয়টার দিকে মিরপুর-২ নম্বর বারেক মোল্লার মোড়ে এ ঘটনা সংঘটিত হয়। দগ্ধরা হলেন- কামরুজ্জামান জাহিদ (২২) ও মো. সিহাব (১৭)। এ ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

হাসপাতালে তাদের সহকর্মী মো. নাহিদ বলেন, তারা এসকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে এসি মেরামতের কাজ করেন। রাতে একটি কক্ষে এসি মেরামতের সময় বিকট শব্দে কম্প্রেসার বিস্ফোরণ হয়। রুমে থাকা দুজন দগ্ধ ও আহত হন। পরে তারা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, জাহিদের মুখ ও হাত দগ্ধ হয়েছে। নিতম্বেও আঘাত পেয়েছেন তিনি। আর সিহাবের মুখেসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ঘটনা শোনার পর বিস্তারিত জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App