×

জাতীয়

শেষ হলো জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ এএম

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আহূত বিশেষ অধিবেশন শেষ হয়েছে। গতকাল সোমবার অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি সংসদের ২২তম এ অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।

অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

১৯৭৩ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই দিনকে সামনে রেখে গত ৬ এপ্রিল থেকে জাতীয় সংদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৭ এপ্রিল জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি। পরে ওই দিন জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর উপর ৬৩ জন সংসদ সদস্য মোট ১০ ঘণ্টা ২৩ মিনিট আলোচনায় অংশ নেন। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আনীত প্রস্তাব (সাধারণ) সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ছুটির দিন শুক্র ও শনিবারসহ এবারের অধিবেশন পাঁচ কার্যদিবসের ছিল। এ অধিবেশনে ৭টি বিল উত্থাপন করা হয়। তবে কোন বিল পাস হয়নি। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২০টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৪৯টি প্রশ্নসহ মোট ৪৬৯টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৩৬টি। অধিবেশনে উত্থাপনের জন্য ৮টি সরকারি বিলের নোটিস পাওয়া গেছে। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩টি রিপোর্ট উপস্থাপন করা হয়।

অধিবেশন শেষ হওয়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা, ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রথম জাতীয় সংসদ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বিজয় সম্পর্কে তার জ্ঞানগর্ভ বক্তৃতা দেন। এরপর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া ভাষণের ওপর ২২ মিনিটের তথ্যচিত্র পুনঃপ্রচার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App