×

জাতীয়

বড় বিনিয়োগে আগ্রহী জাপান, উৎপাদিত পণ্য যাবে ভারতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০২:৫৭ পিএম

বড় বিনিয়োগে আগ্রহী জাপান, উৎপাদিত পণ্য যাবে ভারতে

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

গড়ে তোলা হবে শিল্পাঞ্চল-বন্দর

শিল্পাঞ্চল গড়ে তুলতে বাংলাদেশকে বড় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে জাপান। প্রস্তাবিত এ শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে সমুদ্রবন্দর উন্নয়নসহ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে চায় জাপান সরকার।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পর এ প্রস্তাব দেয়া হয়। খবর রয়টার্সের।

জাপানের প্রধানমন্ত্রী মনে করেন, দক্ষিণ এশীয় অঞ্চলের এদিকে শিল্পাঞ্চল গড়ে তোলার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। ৩০ কোটি মানুষের আবাসস্থল ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বঙ্গোপসাগর এলাকায় উন্নয়ন জোরদার করতে পারলে জীবনমানের উন্নীত চোখে পড়ার মতো দৃশ্যমান হবে।

কিশিদার ভারত সফরের পর জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য ১২৭ কোটি ডলার অনুমোদন করেছে।

মূলত তিনটি অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগ করা হবে, যার মধ্যে আছে মাতারবাড়ী অঞ্চলে নতুন একটি বাণিজ্যিক বন্দর, যার সঙ্গে ত্রিপুরাসহ ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চল সংযুক্ত হবে। তবে এ বন্দরের আওতা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বৃহত্তর আন্তর্জাতিক বাজার ধরাও হবে তার লক্ষ্য।

ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যকার এক বৈঠকে এ–সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করা হয়, সে সম্পর্কে তিনি মঙ্গলবারে কথা বলেন। তাঁর মতে, এটা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই লাভজনক হতে পারে।

হিরোশি সুজুকি আরও জানিয়েছেন, গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম সম্ভবত ২০২৭ সালের মধ্যে শুরু হবে। একটি শিল্পাঞ্চল নির্মাণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মধ্য দিয়ে ঢাকার সঙ্গে ভারতের স্থলবেষ্টিত অঞ্চলের সংযোগ স্থাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

মানসিক স্বাস্থ্যে খাদ্যাভ্যাসের গুরুত্ব

মানসিক স্বাস্থ্যে খাদ্যাভ্যাসের গুরুত্ব

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App