×

জাতীয়

মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে থাকবে ফেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৬:২২ পিএম

মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে থাকবে ফেরি

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে পদ্মাসেতুর বিকল্প হিসেবে মোটরসাইকেল চলাচলের জন্য ফেরির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, যেহেতু পদ্মাসেতুতে আমরা মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছি না, তাই বিকল্প হিসেবে সেখানে একটি ফেরি চালু থাকবে। যেটি দিয়ে শুধু পারাপার করবে মোটরসাইকেলগুলো।

বুধবার ( ১২ এপ্রিল ) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদানসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে সভা শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে দেশজুড়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে। সঙ্গে গোয়েন্দা বাহিনীও কাজ করবে। প্রয়োজনীয় স্থানে চল্লাশি চৌকি স্থাপন, টাকা পরিবহনের জন্য মানি এসকোর্ট দেয়া হবে।

তিনি বলেন, প্রতিটি জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গা পূজায় আমরা বৈঠক করি, যাতে এ দিবসগুলো সুন্দরভাবে পালন করতে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তার ব্যবস্থা করতে পারি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের তিনদিন আগে থেকে মালবাহী ট্রাক অর্থাৎ রড, সিমেন্টসহ নির্মাণ উপকরণ পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে সেগুলো আবার চালু হয়ে যাবে। এই পণ্য ছাড়া রপ্তানিসামগ্রী বহনকারীসহ অন্য ট্রাকগুলো চলবে।

তিনি জানান, ঈদের ছুটির সময় অর্থাৎ ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্পাঞ্চল এলাকায় ব্যাংকের যেসব শাখায় কাজের প্রয়োজন, সেসব খোলা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App