×

জাতীয়

রাজধানীতে মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৮:৪১ এএম

রাজধানীতে মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল চৌধুরী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণহানি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল আহাদ (৪২) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছ।

বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা ইউলুফ ক্রসিংয়ের নিচের সড়কে এই দুর্ঘটনা ঘটে। জুয়েল পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামের আব্দুল আওয়াল চৌধুরীর ছেলে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাড়ায়চালিত মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন জুয়েল। বাড্ডা ইউলুফ ক্রসিংয়ের নিচে আসলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে জুয়েলের মৃত্যু হয়। এই ঘটনায় চালক আহাদ চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

আমানউল্লাহ আরো জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও তার চালক পালিয়ে গেছে। মৃত যুবকের কাছে থাকা একটি কাগজ থেকে তার নাম-পরিচয় জানা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App