×

জাতীয়

সাভার গণবিশ্ববিদ্যালয়ে চিরশায়িত হবেন জাফরুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৪:২২ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দান করা হবে না। সাভার গণবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে বারিষ চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জাফরুল্লাহ চৌধুরীর প্রথম নামাজে জানাজার আগে এ তথ্য জানিয়েছেন তিনি।

বারিষ চৌধুরী বলেন, আমার বাবা মারা গেছেন। তার সঙ্গে যদি কারও লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিশ্বাস পর্যন্ত চলেছে। তিনি আরও বলেন, আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে চেয়েছিলাম। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছি। তবে তারা সম্মান দেখিয়ে বলেছে, বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না। তারা শ্রদ্ধা থেকেই এটি জানিয়েছেন। আমাদেরও আর এখানে কিছু করার নেই। তাই আগামীকাল সাভারে (গণস্বাস্থ্য কেন্দ্রে) জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়। সেখানে রাখা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এ সময় পাশে ছিলেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা।

কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।

এরপর বেলা আড়াইটার পর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হবে। জুমার নামাজ শেষে সেখানে দ্বিতীয় নামাজে জানাজার পর তার মরদেহ দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App