×

জাতীয়

ট্রেনের ছাদে যাত্রা বন্ধে সর্বাত্মক সহায়তা করবে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৪:৩৬ পিএম

ট্রেনের ছাদে যাত্রা বন্ধে সর্বাত্মক সহায়তা করবে পুলিশ

ছবি: ভোরের কাগজ

ঈদে ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্নক সহায়তা করা হবে। এছাড়া, এই যাত্রাকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে বাদ জুমা রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, ঈদযাত্রার জন্য প্রতিবছর নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুলিশ যে ব্যবস্থা থাকে এবারও তা নেয়া হয়েছে। যখন সারাদেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মাসেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতো। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজটে শস্তি এসেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

তিনি আরো বলেন, ঈদযাত্রার হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

পুলিশ প্রধান বলেন, ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার তাতে করে মনে করি ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে।

ট্রেনের ছাদে ভ্রমণে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়া, রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে, আমরা সেই সাপোর্ট তাদেরকে দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, ঈদে আরো ফোর্স প্রয়োজন হলে ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষের গমনাগমন আমরা নিশ্চিত করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App