×

জাতীয়

ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা চলবে মেট্রো রেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৫:৫৯ পিএম

স্বাভাবিক দিনে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেট্রো রেল চলাচল করলেও ঈদের দিন সময়ে পরিবর্তন আনা হচ্ছে। ওই সিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেট্রো চলবে। তবে ওই সময় শুধু এক দিনের জন্যই। পরদিন থেকে আবার নিয়মিত সময়ে ট্রেন চালানো হবে।

বৃহস্পতিবার এক অফিস আদেশে এমন তথ্য জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিষয়টি জানা গেছে আজ রবিবার (১৬ এপ্রিল)। আদেশে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

অফিস আদেশে বলা হয়, আগামী ২০-২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই নয়টি স্টেশনে থেমে ও বিপরীতক্রমে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করবে।

ঈদুল ফিতরের পরদিন আবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে নয়টি স্টেশনে থেমে ও বিপরীতক্রমে ১০ মিনিট পরপর সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ছাড়া মেট্রো রেল চলাচল করবে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে মেট্রো চলাচলে আর কোনো ধরাবাধা সময় থাকবে না। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পুরোদমে ট্রেন চলবে।

প্রসঙ্গত, ৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেলের নির্মাণকাজ এখনো চলমান। প্রকল্পটি ২০১২ সালে হাতে নেয় সরকার। গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App