×

জাতীয়

যে কারণে এতো লোডশেডিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১১:০১ পিএম

যে কারণে এতো লোডশেডিং

ফাইল ছবি

দেশে চলমান গ্রীষ্মমৌসুমে তীব্র দাবদাহ এবং পবিত্র রমজান মাস এর জন্য বিদ্যুৎ এর চাহিদা অত্যধিক পরিমাণ বেড়ে গেছে। এর পাশাপাশি রামপাল, আশুগঞ্জ ও রাউজানে মোট ১৬১০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এতো বেশি লোড শেডিং হচ্ছে।

রবিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিবৃতিতে বলা হয়, দেশে চলমান গ্রীষ্মমৌসুমে তীব্র দাবদাহ এবং পবিত্র রমজান মাস এর জন্য বিদ্যুৎ এর চাহিদা অত্যধিক পরিমাণ বেড়ে যাওয়া, রামপাল ৫০০ মেগাওয়াট থার্মাল বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম (রাউজান) ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে বন্ধ থাকা এবং হাটহাজারি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পিটি বিস্ফোরণের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।

কর্তৃপক্ষ আশা করছে সহসাই এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

বিবৃতিতে বিদ্যুৎ গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App