×

জাতীয়

এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার-ঈদ উপহার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০১:১৮ পিএম

এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার-ঈদ উপহার বিতরণ

ছবি: ভোরের কাগজ

সম্প্রতি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশয়ের উদ্যোগে ঢাকার উত্তরায় এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।

ইতোপূর্বে বৃহত্তর সিলেটের শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শামস্-উল ইসলাম, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, শামীম আলম কুরেশীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে গত ৩০ মার্চ জুম মিটিংয়ে বাংলাদেশ ইউনিটের প্রধান এ এম বদরুদ্দোজাসহ পুরো ইউনিটের প্রায় সকলের উপস্থিতিতে ১ম সভায় এই ইফতার ও দরিদ্রের ঈদ উপহার প্রদানের বিষয়টি কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও বাংলাদেশ ইউনিটের সহযোগিতায় সম্পাদনের সিদ্ধান্ত হয় এবং ভবিষ্যতেও বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও দুস্থদের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা নতুন এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল সহ ১৩১ সদস্যের এক্সিকিউটিভ কমিটিকে অভিনন্দন জানান ও গ্লোবাল জালালাবাদ এসোসিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App