×

জাতীয়

আওয়ামী লীগের যৌথ সভা ১৯ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০২:২৮ পিএম

আওয়ামী লীগের যৌথ সভা ১৯ এপ্রিল

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আহ্বান করা হয়েছে।

সোমবার ( (১৭ এপ্রিল) ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App