×

জাতীয়

মঙ্গলবার শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০১:০০ পিএম

মঙ্গলবার শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি

ছবি: সংগৃহীত

শেষকৃত্য পোস্তগোলা শ্মশানে

ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মৃত্যু বরণ করেছেন। আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সেখান থেকে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। আজ সোমবার রাতে তার মরদেহ থাকবে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে।

কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসীত বরণ রায় সমকালকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) সকালে প্রয়াত এই নেতার রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধাদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপের সহ-সভাপতি এম এ সবুর।

এর আগে রবিবার (২৩ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App