×

জাতীয়

নুরের বিরুদ্ধে গায়ক ইলিয়াসের মামলা খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০১:৩৩ পিএম

নুরের বিরুদ্ধে গায়ক ইলিয়াসের মামলা খারিজ

ফাইল ছবি

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটির চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল।

তবে আদালত নুরের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দিয়ে মামলা খারিজের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে ২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম সম্প্রতি এ মামলায়  নুরকে অভিযুক্ত করে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে । এরপর মামলাটি বিচারের জন্য  সিএমএম আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App