×

জাতীয়

রাজধানীতে পিকআপ ভ্যানচাপায় বাসচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১০:২৯ এএম

রাজধানীতে পিকআপ ভ্যানচাপায় বাসচালক নিহত

ফাইল ছবি

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসচালক। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে ওই বাসচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শহিদুল ইসলাম বাবু পরিবার নিয়ে উত্তরার জসিমউদ্দিন রোডে থাকতেন। শহিদুলকে হাসপাতালে নিয়ে যাওয়া একই পরিবহনের আরেক বাস চালক মো. কানন জানান, তারা বাসটি নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। আর হেল্পার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন শহিদুল। গাড়িটি চালাচ্ছিলেন তাদেরই আরেক বন্ধু।

বাসটি মগবাজার ফ্লাইওভারের ওপরে ওঠার পর অন্য একটি গাড়ি পাশ থেকে তাদের বাসটিকে চাপ দেয়। এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে বাসের গেটে দাঁড়িয়ে থাকা শহিদুল পড়ে যান। এরপর পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App