×

জাতীয়

রাজধানীতে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ০৩:৪৭ পিএম

রাজধানীতে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

এর আগে ভোরে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাকিল হোসেন (১৮)। মাদকাসক্ত ছিলেন তিনি। ৩ ভাই ৪ বোনের মাঝে ৫ম ছিলো শাকিল। তার বাবার নাম মৃত বাবুল হোসেন। অবিবাহিত ছিলো সে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী মো. আলআমিন জানান, ভোরে শাকিল তারই পরিচিত শাওন নামের একজনের সাথে তর্কাতর্কিতে জড়ায়। খবর পেয়ে শাকিলের বড় বোনজামাই বাবু ব্যাপারী সেখানে হাজির হন এবং শাকিলকে বকাঝকা করতে থাকেন। একপর্যায়ে একটি রডের টুকরো দিয়ে শাকিলের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে শাকিল মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে তার মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা ৩ জনই রডসহ বিভিন্ন জিনিসপত্র চুরির সাথে জড়িত ছিলো। এছাড়া মাদকাসক্ত ছিলো শাকিল।

এদিকে, শাকিলের বড় ভাই মো. শাহিন হোসেন জানান, তারা থাকেন কামরাঙ্গীরচর চান মসজিদ এলাকায়। শাকিল মাদকাসক্ত ছিল। উদ্যানেই থাকতো। ভোরে তার মৃত্যুর খবর শুনে তারা হাসপাতালে আসেন। বড় বোনজামাই বাবু বেপারী তাকে রড দিয়ে আঘাত করেছে বলে শুনতে পেরেছেন তারা।

এদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাকিলের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক বাবু ব্যাপারীকে আটকের জন্য অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App