খালেদা জিয়ার উপদেষ্টা কবির হোসেন আর নেই
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৫:৩৫ পিএম
কবির হোসেন। ফাইল ছবি
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন আর নেই।
বুধবার (৩ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
