×

জাতীয়

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৩:০৯ পিএম

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আলমগীর হোসেন (৩৩) নামে আরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে মো. নিয়ন (২০) নামে আরো একজন নিহত হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই । এছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে।

বিস্ফোরণের এ ঘটনায় এখন চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। চিকিৎসাধীন সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. আইউব হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App