×

জাতীয়

দেশে ত্রাসের রাজত্ব: ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১২:৪৮ এএম

দেশে ত্রাসের রাজত্ব: ফখরুল

ছবি: সংগৃহীত

দেশে একটি ত্রাসের রাজত্বে সৃষ্টি করেছে সরকার। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদেরও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী সবগুলোকে দলীয়করণ করে ফেলেছে।

রবিবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির সদর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের খারাপ কাজগুলো নিয়ে সমালোচনা করাতো কোনো রাষ্ট্রদ্রোহিতা নয়, এটিই গণতন্ত্রের নিয়ম। এই সরকারের তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে। এই সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য তারা আইন, মামলা দিয়ে সবাইকে ভয় দেখায়। এই সরকার দেশের মানুষের কল্যাণের কথা চিন্তাও করে না। তারা প্রতি পদে পদে দেশকে আওয়ামী লীগ ও বিএনপি ভাগ করে।

নুর করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App