×

জাতীয়

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৭:১৩ পিএম

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

খিলক্ষেতে যৌতুকের জন্য দুলালী বেগম (২০) নামে এক গৃহবধুকে হত্যা মামলায় তার স্বামী হাবিল বাদশাকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালত মামলার রায় ঘোষণায় এ আদেশ দেন। এছাড়া আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বাদী রওশন আরা বেগমের মেয়ে দুলালী বেগমের সঙ্গে ২০১৫ সালে আসামি হাবিল বাদশার বিয়ে হয়। এরপর বাদী, তার ছেলে সুমন (১৪) ও জামাই মেয়েকে নিয়ে খিলক্ষেতে বসবাস করে আসছিল। বাদী ও তার মেয়ে দুলালী অন্যের বাসায় ঝিয়ের কাজ করতো। হাবিল রিক্সা চালতো। বিয়ের কিছুদিন পর আসামি হাবিল অটোরিক্সা কেনার জন্য দুলালীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু দরিদ্রতার কারণে দিতে না পারায় দুলালীর সাথে প্রায় ঝগড়া বিবাদসহ শারিরীক ও মানসিক নির্যাতন করতো হাবিল।

এরপর ২০১৭ সালের ২ আগস্ট সকালে বাদী রওশন আরা ও তার ছেলে কাজে বেরিয়ে যায়। এই সুযোগে ঝগড়ার জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে দুলালীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। কিন্তু ঘটনা ধামা চাপা দেয়ার জন্য প্রথমে আসামি হাবিল বাদীসহ দুলালীর পরিবারকে জানায় স্ট্রোক করে মারা গেছে। দুলালীকে গ্রামের বাড়ি শেরপুরে মরদেহ নিয়ে দাফন করতে বলেন হাবিল। পরে মরদেহ শেরপুরে নিয়ে গোসল করানোর সময় দুলালীর গলায় আঘাতের চিহ্ন দেখে স্থানীয় লোকজন আসামি হাবিলকে জেরা করতে থাকে। এতে সে একেক সময় একেক কথাবার্তা বলে। পরে আসামি হাবিল স্বীকার করে, সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে দুলালীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

এ ঘটনায় ২০১৭ সালের ৫ আগস্ট দুলালীর মা রওশন আরা বেগম খিলক্ষেত থানায় হাবিল বাদশার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ২০ সেপ্টেম্বর খিলক্ষেত থানার নিরস্ত্র বিভাগের উপপরিদর্শক (এসআই) সহিদুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ২০ জনের মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App