×

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১২:২১ পিএম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা

ফাইল ছবি

বায়ুর মানের স্কোর ১৬০ নিয়ে রাজধানী ঢাকা আজ দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের দূষণমাত্রা আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে ওঠে এসেছে। একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ১৯৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আজ মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা ৪৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে জানা যায় এ তথ্য।

দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮৬ অর্থাৎ অস্বাস্থ্যকর।

এরপরেই বাংলাদেশের অবস্থান। রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App