×

জাতীয়

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৪:৪২ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে প্রযোজক রহমত উল্লাহ আইনজীবীর মাধ্যমে মামলা করেন।

তিনি বলেন, সম্প্রতি এ মামলায় বাদী কোর্ট ফি দাখিল করলে ৮ মে আদালত বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে শাকিব খানের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে বাদী হয়ে মামলা করেন রহমত উল্লাহ। বাদীর জবানবন্দি গ্রহণের পর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে সংবাদমাধ্যমে দেয়া বিভিন্ন বক্তব্যে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই প্রেক্ষিতে রহমত উল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান চিত্রনায়ককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App