×

জাতীয়

নরসিংদীতে বাউলদের ওপর হামলায় শাহবাগে গানে-গানে আর্তনাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:৪০ পিএম

https://fb.watch/ktFFPZT_Fa/?mibextid=Nif5oz

নরসিংদীর বেলাবো উপজেলায় সাধুর আশ্রমে হামলা ও বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন বাউল শিল্পীরা।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গানের আর্তনাদ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে অর্ধশতাধিক বাউল শিল্পী অংশ নেন। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি বাউল শিল্পীদের নিরাপত্তা দিতে সরকারের কাছে আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

গত রবিবার বিকালে বেলাবো উপজেলার বাবলা স্টিল ব্রিজের পাশে পুলকিত আশ্রমে সাধুসঙ্গ ও গান-বাজনা চলার সময় হামলা ও ভাঙচুর করা হয়। মাতাল অবস্থায় ধর্মীয় বিধিনিষেধের কথা বলে এই হামলা চালানো হয়েছিল বলে আশ্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলকিত আশ্রমের হামলায় খোকন চিশতী নামে এক বাউল প্রায় ১৫০ বছরের পুরানো সারিন্দা হারান। সোমবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে বেলাব থানায় মামলা করেন তিনি। পরদিন মঙ্গলবার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়।

গানের আর্তনাদ কর্মসূচিতে অংশ নিয়ে খোকন চিশতী বলেন, আমি একটি অমূল্য সম্পদ হারিয়েছি। সারিন্দাটা প্রায় ১৫০ বছরের পুরানো। হামলায় আমার সারিন্দাটা ভেঙে ফেলা হয়। এটা নিয়ে বাউল শিল্পীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আমরা মানুষের জন্য গান গাই, মানবতার জন্য গান গাই। সেই মানুষই যদি আমাদের উপর উল্টো চড়াও হয়ে যন্ত্র ভাঙে, গান গাওয়ার গলা বন্ধ করে দিতে চায়, তখন খুবই খারাপ লাগে। এই কর্মসূচি থেকে আমরা চাই, আর না ভাঙ্গুক যন্ত্র, আর না কাঁদুক শিল্পী।

অনুষ্ঠানের আয়োজকদের একজন সংগীত শিল্পী রনি জাবালি বলেন, কিছু হলেই বাউলদের উপর আঘাত আসে, বাদ্যযন্ত্রের ওপর আঘাত আসে। শুধু নরসিংদীতে নয়, সারাদেশেই শিল্পীরা অত্যাচারের শিকার হচ্ছেন। শিল্পীদের নিরাপত্তার জন্যই আমরা এই আর্তনাদ করছি। আমরা আমাদের সংস্কৃতি রক্ষার্থে এই আন্দোলন করছি।

দেখুন: প্রতিবাদের ভিডিও (ফেসবুক)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App