×

জাতীয়

সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ‘মোকা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৩:৩৭ পিএম

সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ‘মোকা’

ফাইল ছবি

সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ‘মোকা’

‘ঘূর্ণিঝড় মোকা’ সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বলা হয়েছে, এসময় ২২১ কিলোমিটারের বেশি গতিবেগ থাকতে পারে।

শুক্রবার (১২ মে) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে আঘাত করলেও পুরো বাংলাদেশের সব উপকূলীয় জেলায় ব্যাপক জলোচ্ছ্বাসের সম্মুখীন হবে ঘূর্ণিঝড়টি যাত্রাপথ ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ভৌগোলিক অবস্থান ও আকৃতির কারণে।

মোস্তফা কামাল আরো বলেন, কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাগুলোতে ১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। নোয়াখালী ও চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলোতে ১০-১২ ফুট।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আগামী রবিবার দুপুরের দিকে উপকূলে আঘাত হানতে পারে ‘মোকা’। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সন্ধ্যার দিকে উপকূলে বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হবে।

ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ৬২-৮৮ কিলোমিটার হলে সেটি হয় ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ৮৮-১১৭ হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। পক্ষান্তরে, বাতাস যদি ১১৭-২২০ কিলোমিটার বেগে প্রবাহিত হয়, তবে তা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়। অপরদিকে, ২২০ কিলোমিটারের ওপরে বায়ুর গতিবেগ উঠলে তাকে সুপার সাইক্লোন বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App