×

জাতীয়

ভারি বৃষ্টিতে ৩ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ১২:১৫ পিএম

ভারি বৃষ্টিতে ৩ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

ছবি: সংগৃহীত

প্রবল শক্তি নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মোকা। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (২৮৯মিমি) বৃষ্টি হতে পারে। অতি ভারি বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে।

শনিবার (১৩ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব আশঙ্কার কথা জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঘূর্ণিঝড় মোকার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরগুলোতে ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া উপকূলের ১০ জেলায় ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

[caption id="attachment_429949" align="aligncenter" width="700"] ছবি: সংগৃহীত[/caption]

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

এদিকে মোকার কেন্দ্রের চারপাশে সৃষ্টি হওয়া ঢেউয়ের উচ্চতা ৪৯ ফুট বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (১৩ মে) সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ‘ঘূর্ণিঝড় মোকার’ অগ্রবর্তী অংশ শনিবার দিবাগত রাত তিনটার পর থেকে সেন্টমার্টিন দ্বীপ অতিক্রম শুরু করতে পারে। বর্তমানে ১৫ দশমিক ৬০ ডিগ্রি উত্তর অক্ষাংশে ও ৮৯ দশমিক ৪ ডিগ্রি দ্রাঘিমাংশে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ২৫৯ কিলোমিটার। যে গতিবেগ আজ সারাদিনই বৃদ্ধি পাবে।

এই গবেষকের মতে, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর এটি চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার সর্বোচ্চ আশঙ্কা রয়েছে। স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২১২ কিলোমিটার। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলের ওপর দিয়ে অতিক্রম করার সময় এই দুই জেলার উপকূলীয় এলাকাগুলো ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই দমকা হাওয়ার চলার গতিবেগ ঘন্টায় ১১ কিলোমিটার। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বায়ুর চাপের মান ৯৫৫ মিলিবার।

তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

‘ঘূর্ণিঝড় মোকার’ লাইভ ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন---

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App