×

জাতীয়

চিত্রনায়ক ফারুক আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১০:১৫ এএম

চিত্রনায়ক ফারুক আর নেই

চিত্রনায়ক ফারুক

চিত্রনায়ক ফারুক আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। আজ সোমবার (১৫ মে) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে শরৎ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ বলেন, আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আব্বু মারা গেছেন। আমার আব্বুর জন্য দোয়া করবেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। এই কিংবদন্তির অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App