×

জাতীয়

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৪:২১ পিএম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ঘূর্ণিঝড় মোকায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ মে) সকালে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ৮০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিজিবি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি পরিদর্শন করেন। এ সময় সেখানে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের ৮০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা এবং মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যরা উপকূলীয় অঞ্চলে মাইকিং করে। তারা বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেয়। এছাড়াও ঘূর্ণিঝড়কবলিত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App