×

জাতীয়

১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা বিকেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০১:৩৪ পিএম

১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা বিকেলে

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিকেলে রাজধানী ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (বুধবার) বিকেল ৩টায় এ পদযাত্রা পালন করবে বিএনপি।

মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করে পদযাত্রাটি রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে।

এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনা ও আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাসাবো বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু করে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করবে।

এতে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App