×

জাতীয়

বারবার নির্বাচিত হওয়ায় দেশের জন্য কাজ করতে পেরেছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০২:০২ পিএম

বারবার নির্বাচিত হওয়ায় দেশের জন্য কাজ করতে পেরেছি

ছবি: পিএমও

মানুষ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের মানুষের জন্য কাজ করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়।

এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিক বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’ শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেও জানতাম না যে প্রস্তাবটি (কমিউনিটি ক্লিনিকের বিষয়ে) কখন জাতিসংঘে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমাকে অবহিত করেছিলেন।’ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ৭০টি দেশকে ধন্যবাদ জানাতে বলেন, যারা প্রস্তাবটি কো-স্পন্সর করেছে এবং জাতিসংঘের সবকটি সদস্য দেশ সর্বসম্মতভাবে এটিকে সমর্থন করেছে। সরকারপ্রধান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে। কমিউনিটি ক্লিনিকগুলোকে কেন্দ্র করে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’ এদিকে, মন্ত্রিসভার পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব উত্থাপন করেন। এর আগে, মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এদিন সংস্থাটির সদর দফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজুলেশন গৃহীত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App