×

জাতীয়

কূটনীতিকদের ভালো মানের নিরাপত্তা দিচ্ছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:১৬ এএম

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় নিয়োজিত ২৪টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানানো হয়েছিল ২৫টি দেশকে। তবে সৌদি আরব ছাড়া যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানিসহ মোট ২৪টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত হন।

গত সোমবার বিশেষ কয়েকটি দেশের কূটনী?তিক?দের বাড়তি প্রটোকল প্রত্যাহারের পর এসকর্ট ছাড়াই গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় আইএমওর নির্বাচনে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ক্যাপ্টেন মইন উদ্দিন আহমেদকে। আন্তর্জাতিক নৌ নিরাপত্তা, নৌ বাণিজ্য এবং নৌ চলাচলে পরিবেশ দূষণ রোধে কর্মপন্থা গ্রহণের সুপারিশ করে থাকে জাতিসংঘের সংস্থা আইএমও।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেয়া হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা।

জবাবে শাহরিয়ার আলম বলেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আমাদের হাতে প্রচুর কাজ আছে। আমরা এ বিষয়ে কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাচ্ছি না। ইটস নট এ ইস্যু। এটা আমাদের নিয়মিত কার্যপরিধির একটা অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেয়া হয়েছে। কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিল নিয়ে আর কথা বলতে চান না বলে সাফ জানিয়ে তিনি বলেন, আমরা খুবই অবগত এবং এটাই আমাদের লাস্ট ওয়ার্ড।

কূটনীতিকদের নিরাপত্তা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে, দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, কিন্তু এ রিলেটেড ভুল তথ্যের ভিত্তিতে যে প্রশ্নের উদ্ভব হয়েছে, সে ব্যাপারে আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App