×

জাতীয়

৩ দেশ সফরের প্রাপ্তি রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:৫৮ এএম

৩ দেশ সফরের প্রাপ্তি রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর। তিনি রাষ্ট্রপতিকে এই তিন দেশ সফর সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি আশা করেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। এ সময় রাষ্ট্রপতি তার নিজের লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রেস সচিব জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App