×

জাতীয়

বাসে আগুন: আইনগত ব্যবস্থা নিচ্ছে বিআরটিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৯:১২ পিএম

বাসে আগুন: আইনগত ব্যবস্থা নিচ্ছে বিআরটিসি

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপি নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আইনগত ব্যবস্থা নিতে ডিপো ম্যানেজারদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিআরটিসির সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা নগর পরিবহনের ২৬ নং রুটে পরিচালিত জোয়ার-সাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৫০০২ রেজিস্ট্রেশন নম্বরের বাস ও ২১ নং রুটে পরিচালিত মোহাম্মাদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৬১৬০ নম্বর বাসে আনুমানিক বিকেল চারটা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবে বিএনপির মিছিল থেকে বাসটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে বাসের চালক আহত হয়। বাস দুইটির উইন্ডশিল্ড গ্লাসসহ ১৫টি জানালার গ্লাস ভেঙে যায়। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর ঢাকা মেট্রো-ব-১৫-৫০০২ রেজিস্ট্রেশন নম্বরের বাসে মিছিল সমর্থনকারীরা আগুন ধরিয়ে দেয়। ফলে ওই বাসের দুটি সিট পুরোটুকু পুড়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনার পর ২৬ নং রুটের ঢাকা মেট্রো-ব-১৫-৫০০২ রেজিস্ট্রেশন নম্বরের বাসটি সায়েন্সল্যাব এলাকায় পুলিশের হেফাজতে রয়েছে ও ঢাকা মেট্রো-ব-১৫-৬১৬০ রেজিস্ট্রেশন নম্বরের বাসটি মোহাম্মদপুর বাস ডিপোতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পদযাত্রার এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App