×

জাতীয়

ছাত্রদল নেতা শামীমকে তুলে নেয়ার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১২:০০ পিএম

ছাত্রদল নেতা শামীমকে তুলে নেয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে তুলে নেয়া হয়েছে।

বুধবার (২৪ মে) এর বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। এর আগে মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঢাকা থেকে তুলে নেয়া হয়েছে। পুলিশ প্রথমে স্বীকার করলেও এখন অস্বীকার করছে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, নিশি রাতের সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন, মামলা, হামলা, গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর স্বীকার না করা একটি অমানুষিক ঘৃণ্য আচরণ। বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আগলে রাখতে এখন র‍্যাব, পুলিশ ও আওয়ামী সশস্ত্র ক্যাডারদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণসহ লাশ হওয়ার চিন্তায় সর্বদা আতংকিত অবস্থায় দিন অতিবাহিত করছে। এর ধারাবাহিকতায় শামীম সরকারকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে। সে তাদের হেফাজতেই আছেন। শামীম সরকারকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App