×

জাতীয়

ধানমন্ডিতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৩:৪৬ পিএম

ধানমন্ডিতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই মামলা

ফাইল ছবি

বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষ এবং নাশকতার অভিযোগ তুলে বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবারের (২৩ মে) এই সংঘর্ষের ঘটনায় হওয়া দুই মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া। মামলা দুটির নাম্বার ২৫ ও ২৬।

ওসি ইকরাম আলী মিয়া বলেন, গতকাল মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। একটি পুলিশের উপর হামলা ও আরেকটি নাশকতার। দুই মামলায় বিএনপির ৫২ নেতা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরো অনেককে আসামি করা হয়েছে।

ওসি আরো বলেন, দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের তিন দিনের রিমান্ডে আজ বুধবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য মামলায় পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিএনপির একটি পূর্ব নির্ধারিত পদযাত্রা ছিল। বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা পদযাত্রা শুরু করেছিল। প্রায় ১০ থেকে ১৫ হাজার লোক অংশ নিয়েছিলেন। সামনের সারিতে যে সকল নেতা-কর্মীরা ছিলেন তারা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্স ল্যাব) এসে তাদের যা করার কথা ছিল তাই করেছেন। সব সিনিয়র লিডাররা চলে গেছেন।

ডিসি বলেন, পদযাত্রা শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের উপর চড়াও হয়। তারা ইট-পাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেও পুরোপুরি জ্বালিয়ে দিতে ব্যর্থ হয়। পরে বাসের গ্লাস ভেঙেছে। এই সংঘর্ষে আমাদের ১২/১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না করলেও পারতো। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App