×

জাতীয়

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৪:৪০ পিএম

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

ছবি: ভোরের কাগজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ফজলুর রহমান সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। পুরস্কার হিসেবে তিনি ০১টি ক্রেস্ট, সার্টিফিকেট ও ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

পুরস্কার প্রাপ্তিকে তিনি তাঁর অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন এবং এটি তাঁকে আরও নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে মহাপরিচালক জানান।

শাহ রেজওয়ান হায়াত ইতোপূর্বে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পিরগাছার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App