×

জাতীয়

জায়েদা খাতুন ২৩৮৯৩৪, আজমত উল্লা ২২২৭৩৭ ভোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:৫৯ এএম

জায়েদা খাতুন ২৩৮৯৩৪, আজমত উল্লা ২২২৭৩৭ ভোট

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে বিজয়ী হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের  ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন  ২,৩৮,৯৩৪টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাহ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এর আগে সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিলো না প্রার্থীদের। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিলো ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।

নগরে এই প্রথম ইভিএমে ভোট হয়। এই প্রযুক্তির সঙ্গে অনেক ভোটারই অপরিচিত। যে কারণে অনেক কেন্দ্রেই ভোটগ্রহণে ছিলো ধীরগতি। বিশেষ করে নারী ও বয়স্করা কিছুটা জটিলতায় পড়েন। তবে তরুণরা বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App