×

জাতীয়

আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৮:০৭ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজধানীর কেরাণীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আমানউল্লাহ আমানের সহকারি বশিরুল আলম টিটু বলেন, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকেল তিনটায় কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সাড়ে তিনটার দিকে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান তিনি। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App