×

জাতীয়

হজ এজেন্সির দুজন সৌদিতে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৭:৫৯ পিএম

হজ এজেন্সির দুজন সৌদিতে আটক

ফাইল ছবি

অনিশ্চিত ৮২৩ জনের হজযাত্রা

অতিরিক্ত রিয়াল বহনের দায়ে সৌদি আরবে বাংলাদেশি হজ এজেন্সির মালিক ও তার ছেলে আটক হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৮২৩ জন হজযাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

শুক্রবার (২৬ মে) হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। তবে হাব সমস্যার সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।

হাব সভাপতি আরো জানান, ওই দুজনের সঙ্গে তিনটি এজেন্সি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য কাজ করছিল। উল্লিখিত তিনটি এজেন্সির ৮২৩ হজযাত্রীর ১ জুন সৌদি আরবের টিকিট কনফার্ম (নিশ্চিত) করা আছে।

তবে সৌদি আরবে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ৮২৩ জন হজযাত্রীর বিমান টিকিট সংগ্রহের প্রয়োজনীয় সহযোগিতাসহ ফ্লাইটের তারিখ ১০ দিন পিছিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App