×

জাতীয়

বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০২:৩২ পিএম

বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা

ছবি: সংগৃহীত

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১২৪ স্কোর নিয়ে তালিকায় বায়ুদূষণে ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। শনিবার (২৭ মে) সকাল ৮টা ৪০মিনিটে এ তথ্য জানা গেছে। এতে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে ঢাকার বায়ু।

একিউআই স্কোর ১৬৮ নিয়ে শীর্ষে রয়েছে চীনের বেইজিং শহর। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৪। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের স্কোর ১৫১। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৪৪। ১৩৪ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে চীনের আরেক শহর চংকিং। প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App