×

জাতীয়

শান্তিরক্ষী মিশনে আমাদের সশস্ত্র বাহিনী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৯:২০ পিএম

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদই প্রথম সাহসিকতার সঙ্গে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে শসস্ত্র বাহিনী পাঠিয়েছিলেন ১৯৮৮ সালের আজকের এই দিনে। এরশাদের এই যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপের কারণে শান্তিরক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের সশস্ত্র বাহিনী। যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আমাদের সেনাবাহিনী পৃথিবীর সেরা সেনাবাহিনী।

সোমবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর গুলশানস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও সাবেক এমপি এমএ গোফরান।

বিরোধী দলীয় নেতা বলেন, এরশাদের এই মহতি কর্মকাণ্ডের বিরোধিতা করে সে সময় বিরোধী দলগুলো হরতাল ডেকেছিলো। কিন্তু আজ প্রমাণিত হয়েছে দেশ প্রেমিক এরশাদের সিদ্ধান্তই সঠিক ছিল। যতদিন যাবে এরশাদের সুশাসন ইতিহাসের পাতায় আরো সমৃদ্ধ হবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্যে ও ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান বিশ্বের আটটি দেশে নয়টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ছয় হাজার ৮৩২ জন সদস্য শাস্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। ৭০১ জন নারী শান্তিরক্ষী বাহিনীতে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। বর্তমানেও ৩৭২ জন নারী কর্মরত আছে। মিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে ১৩৯ জন সশস্ত্র বাহিনী সদস্য শহীদ হয়েছেন ও আহত হয়েছেন ২৩৭ জন।

রওশন বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পেশাদারীত্বের পাশাপাশি অর্পিত দায়িত্বের প্রতি একনিষ্ঠতা, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে আগামী দিনগুলোতে ও বাংলাদেশের সুনাম আরো বৃদ্ধি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App