×

জাতীয়

আমিরাতে ফ্যাক্টরির আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১০:৪৪ এএম

আমিরাতে ফ্যাক্টরির আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি সোফা ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার থেকে জানা গেছে।

ঘটনাটি জানার পর থেকে স্বজনরা লাশ দেশে আনার জন্য চেষ্টা করছেন। নিহতরা হলেন- সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি তারাবাড়ীয়া গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে মো. ইউসুফ (৪৩), একই এলাকার বড়বাড়ির মীর আহাম্মদের ছেলে তারেক হোসেন বাদল (৪০) ও মাতইন আবদুল ওয়াহাব মিয়ার ছেলে মো. রাসেল (৩০)।

ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক সঙ্গে তিন প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি মরদেহগুলো যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।

নিহত ইউসুফের ছোট ভাই গোলাম রসুল জানান, এক বছর আগে তিনি শারজা সামাইয়া এলাকায় সোফা ফ্যাক্টরির ব্যবসা শুরু করেন। এরপর এলাকার কয়েকজনকে তার প্রতিষ্ঠানে নিয়ে যান। ঘটনার সময় তারা তিনজন ঘুমিয়েছিলেন। মুহূর্তের মধ্যে ফ্যাক্টরি পুড়ে যায় এবং তারা দগ্ধ হয়ে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা গেলো

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা গেলো

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

পদোন্নতিতে কোনো ব্যক্তিগত প্রভাব খাটানো যাবে না

প্রধানমন্ত্রী পদোন্নতিতে কোনো ব্যক্তিগত প্রভাব খাটানো যাবে না

এবার পুত্র সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

এবার পুত্র সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App