×

জাতীয়

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা।

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করেছেন। এরমধ্যে ছয়টি মতিহার এবং একটি চন্দ্রিমা থানায়। আমরা এপর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছি। এরমধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ৩৮ তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত।

জানা গেছে, গ্রেপ্তার বিসিএস নন-ক্যাডার কর্মকর্তার নাম শেখ আবু হানিফ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রুপম সরকারের হয়ে প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App